সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ
সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ বিগত বেশ কয়েক দশক ধরে পানিহাটি ও সংলগ্ন অঞ্চলের মানুষের কাছে একটি অতি পরিচিত নাম । এটি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এখানে ছাত্ররা আসে পূর্নরূপে বিকশিত হতে । তাদের এই সার্বিক বিকাশের পিছনে যাদের নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও সহযোগিতা অতন্দ্র প্রহরীর মত দাঁড়িয়ে আছে সেই শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ এই বিদ্যাপীঠের এক শক্তিশালী স্তম্ভ । তাই আমাদের এই গর্বের প্রতিষ্ঠান আজকের ও আগামীর সমস্ত অভিভাবক অভিভাবিককাদের এই মর্মে নিশ্চয়তা দিতে পারে যে ..... এখানে পঞ্চম থেকে দশম ও একাদশ-দ্বাদশ বিভাগে সব ছাত্রদের যত্ন ও মনোযোগের সাথে ক্লাস-রুম টিচিং ও কো-কারিকুলার এক্টিভিটিজ করানো হয় ।